রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

জুলাই স্মৃতি উদযাপনে যশোরে রক্তদান ও মেডিকেল ক্যাম্পেইন

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে
যশোর অফিস: ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে যশোর পৌর কমিউনিটি সেন্টারে রক্তদান ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় যশোর সিভিল সার্জন অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. নাজমুস সাদিক, ডেপুটি সিভিল সার্জন, যশোর। এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রেহেনেওয়াজসহ কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন। রক্তদানে অংশগ্রহণ করেন মো. ইসরাইল হোসেন, মো. শহিদুল ইসলাম ও মো. জামাল হোসেন।
অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ বিকাশে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews