বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

অভয়নগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলার অভয়নগর উপজেলায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৮শে জুলাই (সোমবার) সকাল থেকে সন্ধা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী (৫৫)পদাতিক ডিভিশনের সেনা কর্মকর্তাদের উদ্যোগে উপজেলার সুন্দলী ইউনিয়নের সৈয়দপুর ট্রাস্ট (এস.টি) স্কুল অ্যান্ড কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা, চক্ষু, শল্য, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা সংশ্লিষ্ট একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার অংশগ্রহণ করেন। এসময় রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী NDC, PSC, জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)ও এরিয়া কমান্ডার জোয়ারদার মোঃ ইমদাদুল ইসলামের অনুপ্রেরণায় জুলাই পুর্নজাগরের অংশ হিসাবে প্রতি বছরের মতো এ বছরও আমরা মেডিকেল ক্যাম্পেইন-সহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম হাতে নিয়েছি। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখবো -ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews