বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যবিপ্রবি এ উচ্চশিক্ষা যাত্রায় শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে
যশোর অফিস : উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে কর্মস্থলে ফিরে আসা শিক্ষকবৃন্দকে সম্মান জানাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘শুভেচ্ছা ও সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠান।
রোববার (২৭ জুলাই) দুপুরে যবিপ্রবির টিএসসি ভবনের চতুর্থ তলায় এ আয়োজন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকরা জাতির প্রকৃত স্থপতি। তাঁদের উচ্চশিক্ষা অর্জন শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জ্ঞানভিত্তিক অগ্রগতির মূল চালিকা শক্তি।” তিনি জানান, শিক্ষকগণের গবেষণালব্ধ জ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও গবেষণায় অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উচ্চশিক্ষায় গমনকারী এবং শিক্ষা শেষে ফিরে আসা শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী দেওয়া হয়। পাশাপাশি উচ্চশিক্ষায় গমন ও প্রত্যাবর্তনের অভিজ্ঞতা ও অনুভূতিও তুলে ধরেন শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও বিভাগীয় প্রধানরা।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews