বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে ‘শিশু-মননে জুলাই বিপ্লব’ শিরোনামে চিত্র প্রদর্শনীর উদ্বোধন,প্রাচ্য গ্যালারিতে ১০ দিনব্যাপী আয়োজন

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

যশোর অফিস: ‘জুলাই বিপ্লবের’ চেতনায় অনুপ্রাণিত নতুন প্রজন্মের শিল্পকর্ম নিয়ে প্রাচ্য গ্যালারিতে শুরু হয়েছে দশ দিনব্যাপী চিত্র প্রদর্শনী “শিশু‑মননে জুলাই বিপ্লব”। শনিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা ডিডিএলজি রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন আকাদেমির অধ্যক্ষ ও শিল্পী আশরাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও প্রাচ্য আকাদেমির চেয়ারম্যান বেনজীন খান। মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের নির্বাহী সদস্য এডভোকেট মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাচ্যসংঘের সদস্য সোহানুর রহমান।

আলোচনাসভা শেষে প্রাচ্য আকাদেমির শিশু শিল্পীরা আবৃত্তি পরিবেশন করে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। প্রদর্শনীটি ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews