1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোর এফ এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

যশোর অফিস: ‘প্রতিটি মা তার সন্তানের প্রথম শিক্ষক’—এই প্রতিপাদ্যে যশোর সদর উপজেলার এফ এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আড়ম্বর পরিবেশে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুন্সী মোহাম্মদ সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত জাহান ঝরনা, সহকারী শিক্ষক মো. মাজিদ বক্স, মোছা. রুমানা খাতুন, রাবেয়া সুলতানা, শারমিন আক্তার, মো. মোশারফ হোসেন জুয়েল ও ফারজানা হক। এবং দপ্তরি কাম অফিস সহকারি মো. মাসুদুর রহমান।

আলোচনা পর্বে বক্তারা বলেন, শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশে পরিবার, বিশেষ করে মায়ের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের পাঠদানে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের উপর জোর দেওয়া হয়।

এছাড়াও, শিক্ষার্থীদের শিখন অবস্থা নির্ধারণ, সংশোধিত পাঠ পরিকল্পনার বাস্তবায়ন, উপবৃত্তি কার্যক্রম, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

সমাবেশে প্রায় দুই শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। তারা স্কুলের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট