1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত

যশোরে যুবকের ওপর হামলা ও ছিনতাই: জেলা পরিষদের কর্মকর্তার ছেলের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর শহরের জেলা পরিষদ এলাকায় এক যুবকের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল, স্বর্ণের চেইন, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার ছেলে স্বাধীন। এ ঘটনায় ভুক্তভোগী নীলগঞ্জ সাহাপাড়ার বাসিন্দা তৌহিদুল ইসলাম শিপন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে স্বাধীন জরুরি কথা বলার কথা জানিয়ে শিপনকে জেলা পরিষদ এলাকায় ডেকে নেন। সেখানে পৌঁছালে স্বাধীনসহ আরও চার-পাঁচজন তাকে ঘিরে ধরে মারধর করেন। একপর্যায়ে তার গলায় থাকা প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকার দুই ভরি পাঁচ আনা ওজনের স্বর্ণের চেইন, মানিব্যাগে থাকা ৪ হাজার ৩০০ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এসময় তাকে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে তা চালিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। শিপনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে পড়ে।
শিপন আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেও স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার সম্ভব হয়নি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন স্বাধীন। তিনি পাল্টা অভিযোগে বলেন, শিপন আগে তাকে ফোনে গালিগালাজ করেন এবং ঘটনাস্থলে তার সঙ্গে কথাকাটাকাটি ও মারামারি হয়। তার দাবি, চিৎকার করলে শিপন ও তার সহযোগীরা একটি গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান,ঘটনার পর জেলা পরিষদ এলাকা থেকে একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিপন ও স্বাধীন আগে একসাথে চলাফেরা করতেন। বর্তমানে তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট