রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মানবপাচার প্রতিরোধ প্রকল্প পর্যবেক্ষণে যশোরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে গৃহীত “বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে একটি সমন্বিত কর্মসূচি” প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল যশোরে এসেছেন।

মঙ্গলবার (২৩ জুলাই ২০২৫) সকাল সাড়ে দশটায়  ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১২১ নম্বর অভ্যন্তরীণ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে যশোর বিমানবন্দরে তারা অবতরণ করেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন—

অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন খান ও মো. গোলাম মো. ভূঁইয়া, অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা, জননিরাপত্তা বিভাগে কর্মরত উপসচিব মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মারুফ আল্লাম, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের উপপরিচালক শহিদুল ইসলাম সোহাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব আব্দুস সালাম চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আলী, সহকারী সচিব মোহাইমিনুল ইসলাম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহকারী প্রোগ্রাম কর্মকর্তা পুজা ভল্লা।

প্রতিনিধি দলের সদস্যরা যশোর জেলায় প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews