শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

মণিরামপুরে অনুমোদনহীন হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয়ে অভিযান,পরিচালককে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে অনুমোদনহীনভাবে পরিচালিত “আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়” নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক সুশীল কুমার দাসকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ জুলাই) দুপুর আড়াইটা দিকে মণিরামপুর সরকারি কলেজ সংলগ্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যশোর জেলা কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

অভিযোগ রয়েছে, সুশীল কুমার দাস কোনো অনুমোদন বা বৈধ কাগজপত্র ছাড়াই দেশের বিভিন্ন জেলায় ৫০-৬০টি শাখা খুলে দীর্ঘদিন ধরে শিক্ষা ও সনদ বাণিজ্য চালিয়ে আসছিলেন।

বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews