1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

ঝিকরগাছায় যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, হাতের কব্জি বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের ঝিকরগাছায় সন্ত্রাসীদের হামলায় যুবদল নেতা আরাফাত লালটু (৩২) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে চান্দেরপোল মোড়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। লাল্টু নাভারণ ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও চান্দেরপোল গ্রামের মতলেব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানের নেতৃত্বে সোহাগ ডাক্তার, রশিদ ও রেজা দেশীয় অস্ত্র দিয়ে লাল্টুকে কুপিয়ে আহত করে। তার মাথা ও ঘাড়েও জখম করা হয়। বাঁচাতে গেলে তার বাবা ও ভাইকেও মারধর করে হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় লাল্টুকে যশোর জেনারেল হাসপাতাল হয়ে ঢাকা রেফার করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী জানান, হামলাকারীরা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। লাল্টু এসবের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলার শিকার হয়েছেন।

ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী জানান, পূর্বশত্রুতার জেরেই হামলা হয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট