1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোর আদালতে স্বামীর বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর আদালতে স্বামীর বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা করেছেন এক স্ত্রী। ২০ লাখ টাকা যৌতুক না পেয়ে প্রবাসি ওই স্বামীর কাছে ধারণ করে রাখা বিভিন্ন সময়ে নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ওই টাকা দাবি করা হয়। গতকাল সোমবার শহরতলীর ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী স্ত্রী এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আসামি চট্টগ্রামের হাটহাজারী গড়দুয়ারা থানার আকবারবাড়ি গড়দুয়ারা গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল্লাহ আল মামুন।

বাদী মামলায় বলেছেন, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দুই লাখ টাকা দেনমোহর ধার্যে আসামির সাথে বাদী বিয়ে হয়। বিয়ের সময় বাদীর কাছে থাকা সঞ্চয় করা অধিকাংশ টাকা তার স্বামীকে দিয়ে দেন। গত ১৮ জুন বাদীর কাছে ২০ লাখ টাকা টাকা যৌতুক দাবি করে তার স্বামী। যৌতুকের টাকা না পেয়ে ২৪ জুন বাদীর বাড়ি ছেড়ে চলে যায় আসামি। এর আগে আসামি প্রবাসে থাকাকালিন বিভিন্ন সময়ে সংগ্রহ করা স্বামী-স্ত্রী দুইজনের নগ্ন ছবি ও ভিডিও বাদীর কাছে পাঠানো হচ্ছে। গত ১৮ জুলাই আসামি ইমো এবং হোয়াটসঅ্যাপস্ থেকে বাদীর কাছে পাঠাচ্ছেন। এই ঘটনায় মামলা করা হলে বাদীকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট