শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে জমঈয়তে আহলে হাদিস-এর ত্রিবার্ষিক কাউন্সিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭২১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোর জেলা জমঈয়তে আহলে হাদিস-এর ত্রিবার্ষিক কাউন্সিল ও সুধী সমাবেশ ২০২৫ উপলক্ষে দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যশোর শহরের বকচর তাতিপাড়া রোডস্থ আহলে হাদিস মসজিদ প্রাঙ্গণে। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা জমঈয়তের সভাপতি অধ্যাপক আহম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস-এর কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মোঃ আসাদুল ইসলাম,

কার্যনির্বাহী পরিষদের সদস্য শাইখ ড. মোজাফফর বিন মুহসিন,শুব্বান বিভাগের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি শায়েখ তানজিল আহমেদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা ইকবাল হোসেন, মোঃ গোলাম রহমান, শায়েখ আব্দুর রশিদ প্রমুখ ধর্মীয় ও বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ।

সমাবেশে যশোর জেলা জমঈয়তের সেক্রেটারি মোঃ মোরশেদ আলম একটি বিস্তারিত সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে বিগত তিন বছরে সংগঠনের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট যশোর জেলা কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন অধ্যাপক আহম্মদ আলী এবং সেক্রেটারি পদে মোঃ মোরশেদ আলম।

পুরো কাউন্সিল ও সুধী সমাবেশের অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে দেশব্যাপী আহলে হাদিস আন্দোলনের ঐক্য, সংগঠন ও সমাজ উন্নয়ন ও সহি মানহাজ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা দাওয়াতি কাজকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং ভবিষ্যতে ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews