রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যবিপ্রবিতে প্রথম জাতীয় ফার্মা কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

গবেষণাপেশাগত অনুশীলনে নবদিগন্ত উন্মোচনের আহ্বান

যশোর অফিস : বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল গবেষণা ও পেশাগত অনুশীলনের মানোন্নয়ন এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ তুলে ধরতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হলো প্রথম “ন্যাশনাল ফার্মা কনফারেন্স অন ব্রিজিং রিসার্চ অ্যান্ড প্র্যাক্টিস”।

 শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে ফার্মেসি বিভাগের উদ্যোগে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, “ফার্মাসিস্টদের ভূমিকা শুধুমাত্র ওষুধ উৎপাদনেই সীমাবদ্ধ নয়; বরং একজন রোগী সুস্থ হওয়া পর্যন্ত তাঁর যত্নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই পেশাজীবীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা জরুরি।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “এ ধরনের কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং গবেষণার মাধ্যমে তারা দেশের ফার্মাসিউটিক্যাল খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে পারবে।”

কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ ও অধ্যাপক ড. মো. সেলিম রেজা। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাবির অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুন, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. গোলাম সিদ্দিক। বক্তারা তাঁদের গবেষণালব্ধ তথ্য ও উদ্ভাবনী প্রযুক্তি স্লাইডের মাধ্যমে উপস্থাপন করেন।

কনফারেন্সের দ্বিতীয় পর্বে বেলা ১২টায় ওরাল প্রেজেন্টেশন এবং দুপুর ২টায় পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন কনফারেন্স আহ্বায়ক ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোছা. ফারজানা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষার্থী মেহেরাব হোসাইন অপি, বিউটি রানী দে ও রাফিয়া তানজিম আফরিন।

সম্মেলনে যবিপ্রবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews