রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যশোরে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোরে হাসান আকন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টা ১৮ মিনিটে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসান আকন যশোর সদর উপজেলার গ্রামেরটী গ্রামের বাসিন্দা জালাল আকনের পুত্র। তার বন্ধু ইউনুস আলী জানান, দুপুরে প্রচণ্ড গরমে শরীর খারাপ লাগার কথা বলে তিনি বিরামপুর পশ্চিমপাড়া মসজিদসংলগ্ন জাকিরের দোকানে এসে সুপারের ওপর শুয়ে পড়েন। কিছুক্ষণ পর তিনি দোকান থেকে এক প্যাকেট ভাজা চান কিনে খান এবং আবার শুয়ে থাকেন। পরে অবস্থার অবনতি হলে ইউনুস আলীসহ কয়েকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবাইদা আফসানা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, অতিরিক্ত গরমে শরীরের পেশি সংকুচিত হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হাসান আকনের ক্ষেত্রে তেমন লক্ষণই দেখা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews