বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর বাঘারপাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের বাঘারপাড়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে রিমি খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ১৭ জুলাই সকালে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের মাহমুদপুর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রিমির স্বামী মো. সাগর মালয়েশিয়ায় প্রবাসী। ঘটনার আগের দিন তাদের মধ্যে মোবাইল ফোনে ঝগড়া হয়। এরপর রিমি তার মায়ের সঙ্গে কথা বলে তাকে বাড়িতে আসতে বলেন এবং নিজের ব্যবহৃত স্বর্ণালঙ্কার মায়ের কাছে দিয়ে দেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে যেকোনো সময় তিনি নিজের শয়ন কক্ষে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তার শাশুড়ি দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রিমিকে মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার পুলিশ জানিয়েছে, মরদেহ হাসপাতালেই রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, রিমি খাতুন মাগুরা জেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা এবং মালয়েশিয়া প্রবাসী মো. সাগরের স্ত্রী।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews