শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ফ্যাসিবাদের দোসরা সমাজের সর্বস্তরে বর্তমান, সুযোগ পেলেই ছোবল দেবে : অমিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

সোহেল রানা :বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অনৈক্যের ফল আমরা গোপালগঞ্জে দেখেছি। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদেও দোসরা এখনো লুকিয়ে আছে। তারা ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনের পথে আসুন, এক হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করি।

যশোর জেলা যুবদলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জজকোর্ট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নিরাস্ত্র জনতাকে সাথে নিয়ে যেভাবে শেখ হাসিনাকে উৎখাত করেছি। আমরা আগামীতে সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ থাকুন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু,যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ, ইমদাদুল হক ইমদা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews