1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম মো. জিহাদ আলী ওরফে অলিদ হোসেন (২২)। তিনি যশোরের বাঘারপাড়া থানাধীন বুধোপুর গড় গ্রামের রেজাউল মোল্ল্যার ছেলে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁইয়া জানিয়েছেন বুধবার রাত সাড়ে দশটার দিকে যশোর ডিবির এসআই (নিঃ) মো. কামাল হোসেন ও এএসআই (নিঃ) মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের বাবলাতলা মোড়ে অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ জিহাদকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তবে অভিযানকালে জিহাদের সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় এসআই কামাল হোসেন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট