বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরের অভয়নগরে তরিকুল হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে তরিকুল হত্যা মামলারআসামি গ্রেফতার বিদেশি পিস্তলগুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ

যশোরের অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল (৭.৬৫ বোর) ও এক রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় গত ১৫ ও ১৬ জুলাই যশোরের কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর এলাকায় একাধিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মেহেজান গাজীর ছেলে মোঃ মিন্টু গাজী (৩৬), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত ইজ্জত আলী দফাদারের ছেলে মোঃ হাসানুর রহমান (৪০),
অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নেসার আলী খার ছেলে বিল্লাল হোসেন খা (৩৮),একই গ্রামের জিয়ারুল খন্দকারের ছেলে আবু হুরায়রা (২৫),ও মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয় (২৮)
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানিয়েছেন হত্যাকাণ্ডের পর মিন্টু গাজীর একটি বিদেশি পিস্তল হাসানুর রহমানের কাছে রেখে যায়। পরে স্থানীয় এক নেতার নির্দেশে পিস্তলটি বিল্লাল খাঁর কাছে হস্তান্তর করা হয়। বিল্লাল তা মেহেদী হাসানের কাছে পৌঁছে দেয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসানের দেওয়া তথ্য অনুযায়ী তার শয়নকক্ষ থেকে আলোচিত হত্যায় ব্যবহৃত সচল ৭.৬৫ বোর বিদেশি পিস্তল ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews