বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

প্রথমবারের মত কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় ছাত্র দলের কমিটি গঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :  ১৯৫৫ সালে স্থাপিত হয় কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠার ৭০ বছর পর

ঐতিহ্যবাহী কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ইতিহাসে প্রথমবারের মতো গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আনুষ্ঠানিক কমিটি। মাদরাসা রাজনৈতিক পরিমণ্ডলে এটিই ছাত্রদলের প্রথম সাংগঠনিক উপস্থিতি ও দলীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। বুধবার  (১৬ জুলাই) যশোর জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী এর যৌথ স্বাক্ষরে অনুমোদন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ এর নাম ঘোষণা করা হয় ।
এ দিকে কেশবপুর কামিল মাদ্রাসার সভাপতি তবিবুর রহমান বলেন,বিএনপির ভাতৃপ্রতিম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম,সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে কাজ করছে,এছাড়াও ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়ায়ে সম্মুখ সারিতে ছিলো।আমি ছোট থেকেই মহান স্বাধীনতার ঘোষণক ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শে বিশ্বাসী। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের অর্পিত দায়িত্ব সততা ও ইনসাফের মাধ্যমে পালন করতে সচেষ্ট থাকিব। পরিশেষে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাধারণ সম্পাদক ও যশোর জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ কমিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews