রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

যশোর কারেন্ট শকে পাওয়ার টিলার চালকের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের বাঘারপাড়ায় জমিতে চাষ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহান (২৫) নামে এক পাওয়ার টিলার চালকের মৃত্যু হয়েছে।
মৃত সোহান উপজেলার বন্দবিলা ইউনিয়নের বন্দবিলা গ্রামের মেহেদী হাসানের ছেলে।
জানা যায়, আজ ১৫ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে সোহান মাঠে জমি চাষ শেষে বাড়ি ফেরার সময় সমির নামে এক ব্যক্তির জমিতে পৌঁছালে জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পাওয়ার টিলার সংস্পর্শে আসে। এতে সোহান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে খাজুরা বাজারের ফারিয়া ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টা ৩০ মিনিটে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৫/

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews