1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে ৮ টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে যশোর (বিজিবি)

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:  যশোরে  ৮ টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে যশোর ৪৯বিজিবি। ৪৯ বিজিবির যশোরের  অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ মঙ্গলবার ভোররাতে যশোর নড়াইল সড়কের সদরের তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, যশোরের শার্শা উপজেলার দক্ষিণ ঘিবা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৭) ও  ঘিবা গ্রামের শাহাজান আলীর ছেলে মহিনুর রহমান (৩১)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি টহলদল, উক্ত স্থান থেকে ঢাকা থেকে যশোরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দুই জনকে আটক করে। এরপর তাদের পকেট ও ম্যানিব্যাগের ভিতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৭০ গ্রাম। যার বাজার মূল্য ১কোটি ৪১ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা।

 আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলো। এর আগে ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেছিলো।

বিজিবি অধিনায়ক আরো জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট