বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: যশোর শানতলা এলাকায় ভৈরব নদের পানিতে ডুবে মধুসূদন খাঁ (৭০) নামে মৃত্যু হয়েছে। স্বজনরা তাকে উদ্ধার করার পর দুপুর ১ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিঠুন কুমার দে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নদে মাছ ধরতে গেলে স্ট্রোকে ( মস্তিষ্ক জনিত রক্তক্ষরণ) তার মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় পানি ঠান্ডা থাকে। স্ট্রোক রোগীদের জন্য ঠান্ডা পানি একটি বড় সমস্যা বলে জানিয়েছেন, ডা. মিঠুন কুমার দে।
মৃতের মৃতের কন্যা শান্তা রানী জানিয়েছেন, তার পিতা ছিলেন স্ট্রোকের রোগী। বাড়ির নিচে ভৈরব নদীর পানিতে মাছ ধরার জন্য জাল পাতা ছিল। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে বৃষ্টির মধ্যে মধুসূদন খা ওই জারে বাঁধা মাছ ধরতে যান। তখন হৃদরোগে আক্রান্ত হয়ে তার পিতা মধুসূদন খা হৃদরোগে আক্রান্ত হয়ে পানির ভিতর ডুবে গেলে তার মৃত্যু হয়। কিছুক্ষণ পরে তার লাশ পানির উপর ভেসে ওঠে।
শান্তা রানী আরো জানিয়েছেন, তিনি সহ কয়েকজন নদে গোসল করতে গিয়ে পানি ুপর ভাসমান অবস্থায় পিতার লাশ দেখতে পান। পিতার লাশ দেখে তারা চিৎকার করতে থাকলে প্রতিবেশী দীপ্ত কুমার ও অসিত কুমার ঘটনাস্থলে পৌঁছে নদের পানির উপর থেকে মধুসূদন খাঁকে উদ্ধার করে হাসপাতালে আনেন। মধুসূদন খাঁর গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার হাসিমপুরের। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিভিলে ( অর্ডিন্যান্সে) চাকরি করতেন। বর্তমানে তিনি চাকরি থেকে অবসরপ্রাপ্ত। চাকরি সূত্রে একই উপজেলার কাশেমপুর ইউনিয়নের শানতলায় প্রাইমারি স্কুলের সামনে মোখলেসের বাসার ভাড়াটিয়া হিসেবে সেখানে বসবাস করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হাসপাতাল মার্গে ছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews