1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

শার্শায় শিয়াল মারার বিদ্যুৎ এর ফাঁদ পেতে রাখায় মানুষের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধিঃ যশোর এর শার্শায় অবৈধ ভাবে হাসের ফার্মে শিয়াল মারার উদ্দেশ্য বিদ্যুৎ সংযোগ দেওয়ায় সেই সংযোগের জিআই তারে স্পৃষ্ট হয়ে আহাদ আলী (৭২) নামে এক কৃষক মারা গেছে। রোববার বেলা সাড়ে ৮ টার সময় শার্শার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটলে হাসের খামারটি বিক্ষুদ্ধ গ্রাম বাসি ভাংচুর করে। এর আগে ওই খামারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গরু, কুকুর ও শিয়াল মারা যাওয়ায় গ্রাম বাসি খামার মালিককে শিয়াল মারার জন্য পেতে রাখা বিদ্যুৎ তারটির সংযোগ বিচ্ছিন্ন করতে বলে। এঘটনায় খামার মালিক এর পক্ষের লোকজন আহাদ আলীর ও একটি ঘরের চাল ভেঙ্গেছে এবং মামলা না করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগি পরিবার।

আহাদ আলী শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন এর রামচন্দ্রপুর গ্রামের বাহাদুর মোড়ল এর ছেলে। ওপরদিকে হাসের খামার মালিক সোহাগ হোসেন ওরফে কালূ একই গ্রামের ইউনুস আলীর ছেলে।

ভুক্তভোগি পরিবারের জুলেখা বেগম বলেন, তার শশুর বাড়ি থেকে সকালে খেয়ে তাদের জমিতে কাজ করতে যায়। তাদের জমির পাশে ছিল একই গ্রামের কালুর হাসের খামার। সে ওই খামারে শিয়াল মারার জন্য প্রতিদিন বিদ্যুৎ এর সংযোগ দিয়ে রাখত। ওই সংযোগ এর তার তাদের জমির আইলের উপর দিয়ে ফেলে রাখা হয়। আজ কালূ বিদ্যুৎ অফ না করায় এ দুর্ঘটনার শিকার হয় তার শশুর। তিনি বলেন এদিকে কালূর চাচাতো ভাই জুয়েল বাড়ি এসে নিজেকে পুলিশের বড় গোয়েন্দা পরিচয় দেয়। সে ভুক্তভোগি পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেয়। আমার স্বামী সহ তারা তিন ভাই বিদেশ থাকায় আমাদের বাড়িতে কেউ নাই। আমরা তাদের হুমকির জন্য মামলা করতে ভয় পাচ্ছি।

গ্রামবাসি বলে কালুর হাসের ফার্মে পেতে রাখা ফাঁদে একটি গুরু একটি কুকুর ও একটি শিয়াল এর আগে মারা যাওয়ায় গ্রামবাসি তাদের বিদ্যুৎ এর ফাঁদ পাতা থেকে বিরত থাকতে বলে। কিন্তু তারা তাদের জায়গায় অটল থাকায় আজ এ দুর্ঘটনার শিকার হয় আহাদ আলী। গ্রামবাসি আরো জানায় কালুর চাচাতো ভাই পুলিশের বড় গোয়েন্দা অফিসার জুয়েল বাড়ি এসে মামলা না করার জন্য চাপ দেয় ভুক্তভোগি পরিবারকে।

জুয়েল কে পুলিশ এর কোন পদে আছে জিজ্ঞাসা করলে সে জানায় সে একজন কনষ্টবল। এর আগে সে ডিবিতে ছিল। মামলা না করতে হুমকি দিয়েছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমি তাদের কোন হুমকি দেয়নি। যদি কেউ এমন কথা বলে থাকে তবে তা মিথ্যা কথা। আহাদ আলীরা আমাদের আত্নীয় ।

শার্শা থানা ওসি রবিউল ইসলাম জানায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রামচন্দ্রপুর একজন মারা গেছে। লাশ ময়না তদন্তর জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ এজাহার দায়ের করেনি। এজাহার দায়ের ও ময়না তদন্তর পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট