শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

ভেড়ামারায় বিএনপির অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে বিশাল মোটরসাইকেল শো ডাউন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুটুক্তি ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরন এবং ঢাকার মিটফোর্টে সোহাগ হত্যাসহ যুবদল নেতা কর্মীদের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে বিশাল মোটর সাইকেল শো-ডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্য্যালয় থেকে এই মোটরসাইকেল শো-ডাউন বের হয়। শো-ডাউন টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল হুসাইন সোহাগ’র সার্বিক নেতৃত্বে শো-ডাউন এ অংশনেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন, পৌর যুবদলের আহবায়ক হাফিজুর রহমান জিন্না, সদস্য সচিব নজিবুল হক সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, মনিরুজ্জামান রুবেল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নরউত্তম ঘোষ নর, রাব্বি শেখ, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক মখলেছুর রহমান, যুগ্ন আহবায়ক আতিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক রানা আলী, সদস্য সচিব ওয়াসিম, পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রত্যাশা করিম, ভেড়ামারা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মাসুম মন্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শোভন, বিল্লাল হোসেন জিকু, সোহেল রানা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews