1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের জয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে দারুন এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস এরেনায় অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারিয়ে অনেকটাই এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ফেবারিট হিসেবে খেলতে নেমে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু বিরতির পর নেপাল দারুনভাবে ম্যাচে ফিরে এসে ২-২ গোলে সমতা আনে। ইনজুরি টাইমে তৃষ্ণা রানীর গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

ম্যাচের তিন মিনিটে গোলের দারুন সুযোগ পেয়েছিল বাংলাদেশ। স্বপ্না রানীর কর্নার থেকে মুনকি আক্তারের হেড আফঈদা খন্দকারের পা ছুয়ে সাগরিকার কাছে গেলে ঠিকঠাক শট নিতে না পারায় জটলার মধ্য থেকে নেপালের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করেন। ১১ মিনিটে শান্তি মাদ্রির ব্যাক পাস ক্লিয়ার করতে গোলকিপার স্বর্ণার নেওয়া শট নেপালের সুপ্রিয়ার গায়ে লেগে পোস্ট ঘেষে বাইরে চলে যায়।

১৪ মিনিটে সিনহা জাহান শিখার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মধ্যমাঠ থেকে সাগরিকা পাসে মুনকি দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নিলে গোললাইন থেকে ফেরান নেপালের গঙ্গা রোকায়া। ফিরতি বল জালে পাঠান শিখা। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সাগরিকা। শান্তির ক্রস শিখার শট নেপালের গোলরক্ষকের গায়ে লেগে ফেরত আসলে সেই বল জালে পাঠান সাগরিকা।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের ভাল একটি সুযোগ হাতছাড়া করেন সাগরিকা। ৫৫ মিনিটে আক্রমণে ওঠা সাগরিকাকে ফাউল করেন নেপালের সিমরান। এসময় সাগরিকার মাথা ও চুল টেনে ধরেন তিনি। এতে কিছুটা উত্তেজনা দেখা দেয় দুই দলের মধ্যে। সাগরিকা ও সিমরান দুজনকে লাল কার্ড দেখান রেফারি।

৭৫ মিনিটে আনিশার পেনাল্টিতে এক গোল পরিশোধ করে নেপাল। ৮৬ মিনিটে সংঘবদ্ধ আক্রমন থেকে নেপালকে সমতায় ফেরান মিনা।

ইনজুরি টাইমে দারুন এক ফিনিশিংয়ে বাংলাদেশকে স্বস্তির জয় উপহার দেন কৃষ্ণা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট