শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

চৌগাছায় এবি পার্টির উদ্যোগে অবহেলিত মানুষের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

অবহেলিত নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করতে হলে কল‍্যাণ রাষ্ট্র তৈরি করতে হবেএবি পার্টি

প্রেস বিজ্ঞপ্তি
১৩ জুলাই ২০২৫, রবিবার, চৌগাছা

আজ ১৩ জুলাই রবিবার যশোরের চৌগাছা আমার বাংলাদেশ পার্টির উপজেলা কার্যালয়ে অবহেলিত মানুষের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, নিগৃহীত নাগরিকদের জন‍্য বাংলাদেশকে কল‍্যাণ রাষ্ট্র তৈরির জন্য সকলকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র ব‍্যবস্থা শুধুমাত্র প্রতিবন্ধী, বিধবা কিংবা বয়স্ক ভাতার দেওয়ার মাধ্যমে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বরং কল‍্যাণ রাষ্ট্র তৈরির মাধ্যমে ধনী গরীবের মধ‍্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দূরত্বের ব‍্যবধান কমিয়ে আনতে হবে। এজন‍্য এবি পার্টি দায় ও দরদের রাজনীতির মাধ্যমে জনগণকে রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। রাষ্ট্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা গেলেই তখন নাগরিকদের ভ‍্যাট ট‍্যাক্সের অর্থে কোন বিশেষ গোষ্ঠী অসীম ক্ষমতাশালী হয়ে উঠবে না ।

এসময় উপস্থিত ছিলেন ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত, চৌগাছা উপজেলার এবি পার্টির সংগঠক সাংবাদিক মেহেদী হাসান শিপলু, এবি যুব পার্টির নেতা হাসান বাবু, নাহিদ ইসলাম সহ আরো অনেকে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews