বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

“জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই পদযাত্রার মাধ্যমে শহীদদের কবর থেকে শুরু করে সাধারণ মানুষের উঠান পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান।

দলের পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রার মূল লক্ষ্য হলো—সাধারণ মানুষের কাছে গিয়ে জানা, তারা কেমন বাংলাদেশ চায়; নতুন ধারার রাজনীতি নিয়ে তাদের ভাবনা কী; এবং তরুণ রাজনীতিকদের প্রতি তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী।

এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “যদিও এক বছর পেরিয়ে গেছে, সরকার এখনো জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে কোনো ঘোষণা বা ঘোষণাপত্র দেয়নি। অথচ শহীদ, আহত এবং নেতৃত্বদানকারীদের অবদানকে স্বীকৃতি দিতে ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি জরুরি জাতীয় দলিল।”

দলটি দাবি করেছে, জুলাই মাসের মধ্যেই সরকার যদি এ ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়, তবে তারা জনগণ এবং ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে সঙ্গে নিয়ে নিজ উদ্যোগে ঘোষণাপত্র প্রদান করবে। পাশাপাশি, রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে একটি স্পষ্ট ও সময়োপযোগী “জুলাই সনদ” চেয়েছে এনসিপি, যার ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।

জাতীয় নাগরিক পার্টি মনে করে, বিচারহীনতা, বৈষম্য ও দলীয় দখলদারিত্বের বিপরীতে জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তে এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময়। দলের আহ্বান, এখনই সময়—জুলাইয়ের ঘোষণাপত্র, জুলাই সনদ, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ঐক্যবদ্ধ হবার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews