রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ ৩ জনের সাজা, পলাতক ১ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৯৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ইয়াবা উদ্ধারের ঘটনায় একজন পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার ৮ জুলাই যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় চালানো হয়। অভিযানে মোট ৩০ পিস ইয়াবা,১০০ গ্রাম গাঁজা ও অতিরিক্ত ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানকালী সময়ে যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের
মৃত সাজ্জাদ আলী বিশ্বাসের ছেলে ইমন বিশ্বাস (৩৪) পালিয়ে যায়। অভিযানে মাদকসহ অন্যান্যদের মধ্যে কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মহিদুল বিশ্বাসকে(৫০), উপজেলা শাবদিয়া গ্রামের আশিকুর রহমান (৫০), ও একই উপজেলার গৌরীঘোনা গ্রামের বাপ্পি (২৫)কে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজের নেতৃত্বে এমোবাইলকোট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews