বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রেকিং নিউজ **** যে কারণে সাংবাদিক “শিশিরকে” কারাগারে পাঠানোর আদেশ দিলেন আদালত

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছায় নাশকতা মামলায় সাংবাদিক শাহ জামাল ‘শিশিরকে’ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

সোমবার (৭ জুলাই ২০২৫) সাংবাদিক শিশির আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শিশির ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের আবু তালেবের ছেলে এবং জাতীয় দৈনিক ‘কালবেলা’ ও যশোরের “সমাজের কথা”পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ ডিসেম্বর উপজেলার নওয়াপাড়া গ্রামের সোলাইমান হোসেন বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের সেলিম রেজা, মোস্তফা আনোয়ার পাশা জামাল, মুসা মাহমুদ, ইমামুল হাবীব জগলুসহ ৩৭ জনকে আসামি করা হয়। একই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সাংবাদিক শিশির। অভিযোগে বলা হয়, আসামিরা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র ও পরিকল্পনা করছিলেন। এরই অংশ হিসেবে উপজেলা মোড়ের একটি স্মৃতিসৌধে ‘জয়বাংলা’ স্লোগান লিখে জনমনে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন। এ মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews