বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

মণিরামপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৯৬৩ বার পড়া হয়েছে

মো:সাজ্জাদুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ আর্তমানবতার স্থানীয় সংগঠন “মানবতার সেবক রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশনের” আয়োজনে মণিরামপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ও উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার মান উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মণিরামপুর খামারবাড়ি বিদ্যালয় মাঠে বেলুনস্বারক উড়িয়ে আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড. শহীদ মোঃ ইকবাল হোসেন।

‎মনিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র সদস্য মোঃ মুসা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান মোঃ আক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, সহ-সভাপতি এড মোঃ মকবুল ইসলাম, সহ-সভাপতি এ্যাডঃ মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ শামসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক,উপজেলা যুবনেতা মোঃ রহিম গাজী সহ ইউনিয়ন বিএনপি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎আর্তমানবতার স্থানীয় সংগঠন “মানবতার সেবক রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশনের” সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খানের সার্বিক তত্বাবধানে ৬ই জুলাই থেকে শুরু হওয়া ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কেশবপুর ফুটবল একাদশকে ০-১ গোলের ব্যবধানে পরাজিত করে খেদাপাড়া ফুটবল একাদশ।

‎এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার) ৭জুলাই ২য় খেলায় নির্ধারিত ৯০ মিনিটে শেষ খবর ৩-৩ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে ঝিকরগাছা ফুটবল একাদশকে ৩-৪ ব্যাবধানে পরাজিত করে বাঘারপাড়া ফুটবল একাদশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews