শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

যশোর-নড়াইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, যাত্রী আহত

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে অন্তত একজন যাত্রী আহত হয়েছেন।

রবিবার (৬ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। যশোর থেকে নড়াইলগামী যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৫৯১৫) রুস্তমপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশে পড়ে যায়।

দুর্ঘটনায় খোকন (৪৫), পিতা:মৃত রহমত আলী, গ্রাম:মামুদালীপুর, থানা:বাঘারপাড়া, জেলা:যশোর নামের এক যাত্রী সামান্য আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে পাঠান। এছাড়া বাসের অন্যান্য যাত্রীদের কেউ গুরুতর আহত না হলেও তারা আতঙ্কিত হয়ে পড়েন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews