1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোর – ৫ আসনে ধানের শীষের কান্ডারী রশীদ বিন ওয়াক্কাস- ড.মহিউদ্দিন ইকরাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

মো:সাজ্জাদুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন সংসদ নির্বাচনে যশোর – ৫ আসনে(মণিরামপুর) বিএনপির জোটের শরীক দল হয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম- মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস হবেন ধানের শীষের কান্ডারী!

‎মণিরামপুরকে উন্নয়নের রোল মডেল করতে মাওলানা রশীদ বিন ওয়াক্কাসকে আপনারা বিজয়ী করবেন- গতকাল ৫ই জুলাই মণিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কর্মী সম্মেলনের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এ সমস্ত কথা বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

‎এ সময় গণমাধ্যমকে লক্ষ্য করে প্রধান অতিথি বলেন,দলমত নির্বিশেষে সকলেই মুখিয়ে আছে জনগন তার ভোটাধিকার প্রয়োগে পছন্দের মার্কায় ভোট দেওয়ার জন্য,দাবী ১টা রশীদ বিন ওয়াক্কাস এমপি হিসাবে মণিরামপুরে দেখতে চাই।

‎তিনি আরো বলেন,আমরা কোন নতুন জোট এ দেশে দেখতে চাইনা,বিএনপির সাথে আমরা জোট নিয়ে এসেছি,এ দেশে মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনাই।বিএনপির জোট এ দেশে নেতৃত্বে আসলে জুলাই বিপ্লবের সকল যোদ্ধার পূর্নবাসন করা হবে।পিআর পদ্ধতির নির্বাচন ক্ষতিকর বলে আখ্যায়িত করেন এ কর্মী সম্মেলনের প্রধান অতিথি।

‎জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র মণিরামপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মী সম্মেলনের আলোচনা সভার সভাপতিত্ব করেন,যশোর-৫(মণিরামপুর) আসনের বিএনপির নেতৃত্বাধীন জোটের শরীক দল বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের ঘোষিত প্রার্থী ও দলটির যুগ্ম-মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস।

‎মণিরামপুর উপজেলা যুব জমিয়াত নেতা মুফতী কামরুজ্জামান কাসেমীর সঞ্চালনায় শনিবার বৃষ্টিস্নাত বিকালে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি আরিফ বিল্লাহ,সহ-সভাপতি মুফতি রেজাউল করিম,যুগ্ম-মহাসচিব মওলানা ওয়ালী উল্লাহ আরমান,সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান প্রমূখ।

‎শহীদ মশিউর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র বিভিন্ন সংগঠনের জেলা,উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো লক্ষনীয়।

‎সভাপতির সমাপণী বক্তব্যে মাওলানা রশীদ বিন ওয়াক্কাস বলেন,জনগনকে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেননি আমার আব্বাজান মাওলানা মুফতী মোহাম্মদ ওয়াক্কাস,আমিও মিথ্যা প্রতিশ্রুতি দিবোনা।তবে আমি ধর্ম-বর্ণ নির্বিশেষে মণিরামপুর উপজেলার সকলের পাশে থাকব ইনশাআল্লাহ।

‎কর্মী সম্মেলন শেষে প্রধান অতিথি ড. গোলাম মহিউদ্দিন ইকরামে’র অংশ গ্রহণে  মণিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা গেটে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট