শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল ৪ নং ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

আতিকুজ্জামান (শার্শা) যশোর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪ নং বেনাপোল ইউনিয়ন শাখার উদ্যোগে এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ জুলাই বুধবার বিকালে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ৪ নং বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি এ,এস,এম মাহাবুবুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।

এ সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক- আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ,সহ দপ্তর সম্পাদক মোঃ সাইদুজ্জামান,অর্থ সম্পাদক নজরুল ইসলাম।
উপজেলা কৃষক দলেরসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,৪ নম্বর বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সিদ্দিকী

এছাড়াও আরও উপস্থিত ছিলেন:
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ,যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা,শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান,ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগর সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দাবি জানান। তারা সাংগঠনিক কাঠামো মজবুত করে জনগণের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews