1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

**** ব্রেকিং নিউজ **** যশোরে নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ধসে প্রকৌশলীসহ তিন জনের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের ব্যস্ত এলাকা সার্কিট হাউজপাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ধসে পড়ে মর্মান্তিক এক দুর্ঘটনায় দুইজন প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ বর্তমানে যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত খান। নিহত তিনজন হলেন প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), বাড়ি কুষ্টিয়ায়; প্রকৌশলী আজিজুল ইসলাম, বাড়ি দিনাজপুরে; এবং শ্রমিক নুরু (৪৫), বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। প্রত্যেকেই ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামক একটি ডেভলপার কোম্পানির অধীনে সার্কিট হাউস রোডে নির্মিতব্য একটি দশতলা ভবনের কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভবনটির ছয়তলা অংশের একটি কার্নিশ হঠাৎ ভেঙে পড়লে তিনজন নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। ভবনটির নির্মাণকাজে আরও শ্রমিকও নিযুক্ত ছিলেন, তবে তাদের মধ্যে কেউ আহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি

স্থানীয় সূত্রে জানা যায় নির্মাণাধীন ভবনটির গঠনশৈলী ও নির্মাণমান ছিল চরম ঝুঁকিপূর্ণ। ভবনটির সামনের সড়ক দিয়ে সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতো

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং পুরো ঘটনার তদন্ত করছেন। তিনি বলেন ঘটনার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট