শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোর শার্শার লক্ষণপুর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

শার্শা প্রতিনিধি যশোর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ২ নং লক্ষণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জুন সোমবার বিকালে লক্ষণপুর মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ২ নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাই এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক- আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ,সহ দপ্তর সম্পাদক মোঃ সাইদুজ্জামান,অর্থ সম্পাদক নজরুল ইসলাম। উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা,শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান,ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগর সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দাবি জানান। সাংগঠনিক কাঠামো মজবুত করে জনগণের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews