শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

অভয়নগরে বিএনপির তারুণ্যের সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর ঢল

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

বিএম শামসুর রহমান(জসিম) : যশোর জেলার অভয়নগর উপজেলায় বিএনপি তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে অভয়নগর উপজেলার ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তারুণ্যের সমাবেশ উপলক্ষে দুপুর ৩টা থেকে ব্যানার, ফেস্টুন, মাথায় ফিতা বেঁধে ও দলীয় পতাকা হাতে মিছিল আসতে শুরু করে। বিকাল সাড়ে ৪ টার মধ্যে দলীয় নেতাকর্মী ও পদবঞ্চিতের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
অভয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ ওরফে ভিপি হারুনের সভাপতিত্বে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা মশিয়ার রহমান মশি। প্রধান বক্তা ছিলেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি সেলিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, মোহাম্মদ আলী মোল্যা, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি জিএম বাচ্চু, বিএনপি নেতা মেজবাউর রহমান বেগ, জহির রায়হান, যুবদল নেতা সম্রাট হোসেন, ছাত্র নেতা শাহ্ মাহমুদ, সাংবাদিক ডাঃ বদরুজ্জামান ও মোঃ দবির মোল্লাসহ অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৭ বছরে বিএনপি ও সহযোগী সংগঠনের যেসব নেতকর্মী রাজপথে ছিল তাদেরকে বাদ দিয়ে অভনগরের বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে ত্যাগী নেতাকর্মীর সংখ্যা খুবই কম। তাছাড়া সুবিধাভোগী কয়েক নেতা দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা লিপ্ত হয়েছে। তাদেরকে হুঁশিয়ারী দিয়ে বক্তারা আরো বলেন, মেরুদ-হীন অভয়নগর উপজেলার ও নওয়াপাড়া পৌর বিএনপির কমিটি পুনরায় গঠন করতে হবে। যাতে আগামী সকল নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিত নেতারা দলীয় মনোনয়ন পেয়ে জয়ী হতে পারে সেদিকে নজর রাখার জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তারা। একই সঙ্গে মিথ্যা মামলা থেকে আকরাম আক্তার কোরায়েশী পাপ্পু ও মাসুদ পারভেজ সাথীর নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি র‌্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews