বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে জাতীয় নাগরিক পার্টির যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যশোর জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।নতুন ১৫০ সদস্যের ফুলেল বরণ, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ শুক্রবার (২৭ জুন) যশোর জেলা প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫০ জন নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। এসময় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক জনাব সাকিব শাহরিয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জনাব ইয়াহিয়া জিসান, যশোর জেলার প্রধান সংগঠক জনাব নুরুজ্জামান, ও জেলা সংগঠক জনাব বোরহান উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা দপ্তর সম্পাদক সাজিদ সরোয়ার।

বক্তারা বলেন, রাজনৈতিক সচেতনতা, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার জন্য এনসিপির পথচলা অব্যাহত থাকবে। নতুন সদস্যদের যুক্ত হওয়ায় যশোর জেলার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় নাগরিক পার্টির নেতারা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সদস্য সংগ্রহ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে এনসিপি, যশোর জেলা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews