1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোর কেশবপুরে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, মোবাইল কোর্টের অভিযানে এক লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: যশোর কেশবপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনকে (পিটিএফ) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৩ জুন ২০২৫ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের মাইকেল মোড়ে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) নামে একটি প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন কোর্সের ভর্তি বিজ্ঞাপন দিয়ে সাইনবোর্ড লাগানো রয়েছে। এসব কোর্সের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোন অনুমোদন নেই। ওই ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এর সত্যতা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ওই প্রতিষ্ঠানের শুধুমাত্র পল্লী চিকিৎসক কোর্সের অনুমোদন রয়েছে। কিন্তু তারা প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ডে বিভিন্ন কোর্সের ভর্তির ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট