1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোর মণিরামপুরে ষাঁড়ের লড়াইয়ে বিজয়ী ছোট মিলনের “কালো ময়না”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : মণিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের ভরতপুরের মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ জুন পূর্ব নির্ধারিত এ প্রতিযোগীতায় সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে বাহারী সব নামের দেশীয় প্রজাতীর দানবাকৃতির ষাঁড় ও মালিকেরা।

খানপুর ইউপির ভরতপুর গ্রামবাসীর আয়োজনে ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা উপভোগ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড.শহীদ মোঃ ইকবাল হোসেন।

উৎসব মূখর সুশৃঙ্খলতায়, ভরতপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবিবুল্লাহ সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সহ- সভাপতি এড. মকবুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক মোঃ মুক্তার হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আয়ূব আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোঃ শাহীনুর রহমান,মোঃ শরিফুল ইসলাম শরিফ সহ মনিরামপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বৃষ্টি বিঘ্নিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা উপভোগ করতে দূর দূরান্ত থেকে আনন্দ প্রেমী শিশু থেকে বৃদ্ধরা হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্যের ‘গরুর লড়াই’ দেখতে পেয়ে আয়োজকদের প্রতি দাবী করেছেন যে, প্রতি বছরই যেনো এ প্রতিযোগিতা ধারাবাহিক ভাবে আয়োজন করা হয়।

লড়াইয়ে ৩০টি ষাড়কে পরাজিত করে বিজয়ী হয় ছোট মিলনের শক্তিশালী কালো ময়না নামক ষাঁড়।

আনন্দঘন পরিবেশে বিজয়ী ও রানার্সআপ প্রতিযোগী ষাড়ের মালিকের হাতে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট