সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি সোহেলের জন্মবার্ষিকীতে প্রবন্ধ গ্রন্থের আলোচনা শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সাত মাসের অন্তঃসত্ত্বা যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সেবা না প্রহসনঃ মণিরামপুর হাসপাতালে ইচ্ছে মতো বসেন ডাঃ,বোঝেন না উপসর্গ,নেবুলাইজার নাই ১মাস! পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতা’র বার্তা: যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’ ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার খোলাডাঙ্গায় চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি আটক ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালেন মেয়ের বাবা

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা ও দুর্গন্ধ: পানি নিষ্কাশনে দ্রুত পদক্ষেপের আশ্বাস

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা ও সঠিক পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। আটকে থাকা পচা পানি থেকে ছড়াচ্ছে মারাত্মক দুর্গন্ধ, যার ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। এ পরিস্থিতি নিরসনে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।
পরিদর্শনকালে স্থানীয় অধিবাসীদের ভোগান্তির চিত্র প্রত্যক্ষ করে উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন, “উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় ড্রেনেজ ও পানি নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি আটকে দুর্গন্ধ ছড়ানোয় সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি কার্যকরী ও টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নিচ্ছি। অতি শীঘ্রই এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”
সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “উপজেলা চত্বর ও এর আশেপাশের আবাসিক এলাকায় পানি নিষ্কাশন পথগুলো চিহ্নিত করে দ্রুত পরিষ্কার এবং ড্রেন নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণের সাময়িক দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে পানি সেচে ফেলার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।”
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ড্রেনেজ নির্মাণ ও এই জলাবদ্ধতা সংকট দূরীকরণে কর্তৃপক্ষের নজরদারিকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত কাজ শুরুর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews