1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বারান্দিপাড়ায় ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি, সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক

যশোরে জাল টাকা ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের মনিহার এলাকা থেকে ৪ লাখ ২৯ হাজার ৬০০ টাকা মূল্যের জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে র‍্যাব-৬ জানতে পারে—মনিহার সিনেমা হলের পাশে একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিকেল ৪টা ১০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গণেশপুর গ্রামের ইব্রাহিম গাজী (১৯) কে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ৯০ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানায়, তার বাড়িতে আরও জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জাম রয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন রাত ৭টা ২০ মিনিটে র‍্যাবের আরেকটি দল গণেশপুর এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

মোট ৪ লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল টাকা উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট