রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে ককটেল বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত বিপ্লব হোসেন মহিষাকুড়া গ্রামের মহসীন হোসেনের ছেলে। তাঁর পিতা মহসীন হোসেন পেশাদার ককটেল নির্মাতা ও বিক্রেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন এবং বর্তমানে তিনি একটি মামলায় জেল হাজতে আটক রয়েছেন। এলাকাবাসীর ধারণা, বিপ্লব হোসেন রাতের আঁধারে তৈরি ককটেল অন্যত্র সরানোর চেষ্টা করার সময় সেটি বিস্ফোরিত হয়ে ভয়াবহ আহত হন।

বিস্ফোরণে বিপ্লবের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার পরপরই পরিবার তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়।

ঘটনার খবর পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহসহ আইনগত প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ জানায়, ঘটনাটি গভীরভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews