শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে “মা”এর সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ছেলে হার্ট অ্যাটাকে মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাইনিং সহকারী সিমা ধর (৬৫), স্বামী: অজিত ধর,বেজপাড়া,পৌরসভার ০৮ নং ওয়ার্ড, থানা: কোতয়ালী, জেলা যশোর। প্রতিদিনের মতোই ১৭ নভেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকার সময় বাড়ি থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয় সিএনজি গাড়িতে এ সময় কোতোয়ালি থানাধীন চুড়ামনকাটি নামক স্থানে পৌঁছালে একটি এম্বুলেন্সের সাথে সিএনজি গাড়িটির সংঘর্ষ হয়।

সিএনজি গাড়িতে থাকা সীমা ধর গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘটনা স্থল থেকে সিমা ধরকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। গুরুতর আহত সীমাধর বর্তমানে যশোর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

“মা”এর সড়ক দুর্ঘটনা খবর পেয়ে ছেলে শ্রী পলাশ ধর যশোর জেনারেল হাসপাতালে তার মা’কে দেখতে আসে। মায়ের শরীরের রক্ত দেখে মাথা ঘুরে পড়ে গেলে মহিলা সার্জারি ওয়ার্ডের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আহত সীমা ধরের ছেলে শ্রী পলাশ ধরকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান হার্ড অ্যাটাকে মারা গেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews