বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

কেশবপুর যশোর প্রতিনিধি:- কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, বিকাশ, উন্নয়ন এবং করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ই অক্টোবর-২৫) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে শিশু অধিকার সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালের-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে রেকসোনা খাতুন বলেন, শিশুদের যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিশুরাই আগামীতে জাতি গঠন ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার কারিগর। সেজন্য আমাদের শিশুদের সুন্দর করে গড়ে তুলতে হবে। শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক দিক-নির্দেশনার মাধ্যমে শিশুদের পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব। তিনি আরও বলেন, শিশুদের পরিপূর্ণ বিকাশ, স্বাস্থ্য, সুরক্ষা, সুশিক্ষা ও সুস্থ বিনোদন নিশ্চিত করার লক্ষ্যে সকলকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। শিশুদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তথ্য-প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার নানা উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: সৌমেন বিশ্বাস। এছাড়াও শিশুদের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ আবরার জাহিন হৃদ্য, তানিয়া সিদ্দিক মুন, ঐশ্বর্য ভৌমিক, রাজদ্বীপ দত্ত প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews