বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, বনফুলে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

যশোর অফিস: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে শহরের দড়াটানা মোড়ে বনফুল এন্ড কোং মিষ্টির দোকানে বিশেষ অভিযানে রোববার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে রাখা দইয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকার পাশাপাশি আমদানিকারকের সীল স্টিকার ছাড়া ভারতীয় চকলেট বিক্রি করতে দেখা যায়। এছাড়া ফ্রিজে খোলা অবস্থায় মাংস ও দই রাখা এবং বিক্রিত মিষ্টির কোনো মেয়াদ দেখাতে না পারার কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় জেলা পুলিশের একটি টিম ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews