রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যশোরে অপরাধমূলক কর্মকাণ্ড ও জনবিরোধী আচরণের অভিযোগে বিএনপি ও যুবদলের তিন নেতাকে অব্যাহতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরে অপরাধমূলক কর্মকাণ্ড ও জনবিরোধী আচরণের অভিযোগে বিএনপি ও যুবদলের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা যুবদলের আহ্বায়ক এম.তমাল আহম্মেদ স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন উপশহর ইউনিয়ন বিএনপির হুমায়ুন কবির,আরবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মনির হোসেন এবং যুবদলের নগর শাখার যুগ্ম আহ্বায়ক মারুফ বিল্লাহ সিদ্দিকী সানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধে জড়িত নেতাকর্মীদের বিষয়ে নজরদারির অভাবজনিত কারণে সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্য ইউনিটগুলোকে কঠোর সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews