রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

শার্শায় দশম শ্রেণীর ছাত্রী অপহরণ আদালতের নির্দেশে মামলা হলেও আসামি গ্রেপ্তার হয়নি

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পিপড়াগাছি গ্রামের মৃত মোহাম্মদ আলীর কন্যা দশম শ্রেণীর ছাত্রী ছানিয়া আফরিন ছানী (১৫) অপহরণের শিকার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে জিবলীতলা মোড় থেকে স্থানীয় কিশোরগ্যাংয়ের সদস্য শিপনের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়।

ভিকটিমের মা বহু বছর আগে দুই কন্যা সন্তানকে ফেলে রেখে ভারতের বোম্বে চলে যান। এরপর থেকে ভিকটিম ও তার বোনকে বড় চাচী লালনপালন করে আসছেন।

ঘটনার পর ছাত্রীটির চাচী শার্শা থানায় মামলা করার চেষ্টা করলে পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে তিনি আদালতের শরানাপন্ন হন। আদালতের নির্দেশে গত ২৯ আগস্ট শার্শা থানায় অপহরণ মামলা রেকর্ড করা হলেও এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি এবং ভিকটিমকেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই গোরা চাদ দাশ জানান, আসামি আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews