বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরের রাজারহাটে ডিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে সিআইডি পুলিশের অভিযানের পর বৃহস্পতিবার দিবাগত রাতে রাজারহাট এলাকায় বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় এক কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন, রামনগর মোল্লাপাড়ার শুকুরের ছেলে রেজওয়ান হোসেন, ধোপাড়াপাড়া পুকুরকূলের শাকের আলীর ছেলে ইউসুফ শেখ এবং মোতাহার সরদারের ছেলে জাবেদ সরদার। তাদের কাছথেকে এক কেজী গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, তাদের কাছে খবর আসে রাজারহাট এলাকায় মাদকের কারবার চলছে। তারই প্রেক্ষিতে ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় রেজওয়ানের কাছ থেকে ৮শ’ গ্রাম গাঁজা এবং অপর দুইজনের কাছ থেকে ১শ’ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রেজওয়ানের বিরুদ্ধে মাদকের দুটি মামলা, ইউসুফের বিরুদ্ধে তিনটি এবং জাবেদের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews