বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবক আটক

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোরে রেজাউল করিম রাজু নামে এক যুবকের গতিরোধ করে দিনেদুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে উজ্জল হোসেন (৪৫) নামে এক যুবককে আটক করেছে যশোরের চঁাচড়া ফঁাড়ির পুলিশ। উজ্জল শরতলীর মালঞ্চি গ্রামের গোলমা মোস্তফার ছেলে। আর রেজাউল করিম রাজু ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
চঁাচড়া পুলিশ ফঁাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মামুনুর রশিদ জানিয়েছেন, রেজাউল করিম রাজু সোমবার দুপুর দেড়টার দিকে তার এক বান্ধীকে নিয়ে রিকসাযোগে চঁাচড়া চেকপোস্টের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফঁাড়ির অদুরে মাগুরপট্টি রোডে পৌছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে করে উজ্জল ও তার সহযোগি শাহীন ওরফে রনি এসে রিকসার গতিরোধ করে এবং একটি চাকু দেখিয়ে কাছে যা আছে দিয়ে দিতে বলে। রাজু জানায় তার কাছে কিছু নেই। সে সময় চাকু দিয়ে ভয় দেখানোর সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। তখন শাহীন পালিয়ে গেলেও উজ্জলকে আটক করে জনগণ। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ গিয়ে উজ্জলকে আটক করে। এবং তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজু বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। সোমবার বিকেলে উজ্জলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইন্সপেক্টর মামুনুর রশিদ জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে একটি চক্র ছিনতাইয়ের জন্য চেষ্টা করছিল। পুলিশ তাদের বিরুদ্ধে সতর্ক রয়েছে। দিনে দুপুরে ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছিল। জনগণের সহযোগিতায় একজনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews