বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে ধর্ষণচেষ্টা ব্যর্থ, নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলল প্রতিবেশী

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোরের চৌগাছা উপজেলায় এক নারীর ওপর ধর্ষণচেষ্টা ব্যর্থ হয়ে তার আঙুল কামড়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত তাহাজ্জত ওরফে ট্যানাকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ট্যানা ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে ক্ষতি করার পরিকল্পনা করছিল সে। ঘটনার দিন ওই নারী বাড়িতে একা ছিলেন। এসময় ট্যানা ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। নারী চিৎকার করলে ট্যানা তার আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেন। চৌগাছা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্যানাকে আটক করে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews