রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

দীর্ঘদিন অসুস্থ হয়ে চির বিদায় নিয়ে চলে গেলেন,বেনাপোল বডারের বিএনপির কর্মী মাউলা শেখ পটল

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল : দীর্ঘদিন অসুস্থ হয়ে, পৃথিবীর মায়া ত্যাগ করে’ না’ ফেরার দেশে চলে গেলেন বেনাপোল পৌরসভার ৯নং ওয়ার্ড বড় আঁচড়া গ্রামের

বিএনপির কর্মী ও সাংবাদিক মাসুদ শেখের পিতা মাউলা শেখ পটল।

(৩১ আগস্ট রবিবার ) ভোর ৬ টার সময় ,দীর্ঘ দিন শারীরিক ভাবে অসুস্থ হয়ে, ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে সে মৃত্যুবরণ করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৬৮) বছর। তিনি ১স্ত্রী, ৩ ছেলে ১ কন্যা সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

৩১/০৮/২৫ রবিবার ২ টার সময় ৯ নং ওয়ার্ড বড় আঁচড়া গ্রামের বাগে জান্নাত মাদ্রাসা প্রাঙ্গনে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরাদেহ দাফন করা হয়েছে।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার,শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বড় আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু,সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও গ্রামবাসী সহ ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং বিএনপির সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews